২২.১০.২০২৬ খ্রিস্টাব্দ শৈলকুপা থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে আটককৃত ০৪ (চার) জন আসামীকে ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক সামারি ট্রায়ালের (Summary Trial) মাধ্যমে বিচারকার্য সম্পন্ন করে সকল আসামীদেরকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানপূর্বক জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামীদের তালিকা ও সাজার বিবরণ:
১। মোঃ দিদারুল ইসলাম (২২) পিতা-মোঃ নজরুল বিশ্বাস, সাং-কৃষ্ণপুর, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহকে ০৭ মাস সশ্রম কারাদণ্ড ৫০০/- টাকা অনাদায়ে ০৭ দিন সশ্রম কারাদণ্ড।
২। অর্জুন বিশ্বাস (২৩) পিতা-রতন বাড়ই, সাং-কৃষ্ণপুর, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহকে ০৯ মাস সশ্রম কারাদণ্ড ১০০০/- টাকা অনাদায়ে ০৭ দিন সশ্রম কারাদণ্ড।
৩। মোঃ মিরাজ বিশ্বাস (৩৩) পিতা-মৃত সোহরাব বিশ্বাস, সাং-রায়জাদাপুর, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহকে ০৭ মাস সশ্রম কারাদণ্ড ৫০০/- টাকা অনাদায়ে ০৭ দিন সশ্রম কারাদণ্ড।
৪। মোঃ শফিকুল ইসলাম (২৭) পিতা- মোঃ ওহাব মোল্লা সাং- নাতুরিয়া থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়াকে ০৭ মাস সশ্রম কারাদণ্ড ৫০০/- টাকা অনাদায়ে ০৭ দিন সশ্রম কারাদণ্ড।
মাদক ও অপরাধমুক্ত জেলা গঠনে শৈলকুপা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।