• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
Headline
ঝিনাইদহ শৈলকুপায় দুই নারী ছিনতাইকারীকে হাতেনাতে আটক ধরলো জনতা শৈলকুপায় ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত আটক ৭ ঝিনাইদহে মহেশপুর সীমান্ত এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছি গ্রামে খামারের তালা ভেঙে ২০ লাখ টাকার ৬ গরু চুরি ঝিনাইদহ মহেশপুরে ডেঙ্গু ও হামের সংক্রমণ বৃদ্ধি, জনমনে আতঙ্ক ঝিনাইদহ শৈলকুপায় জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর কৈয়ারবিল চেয়ারম্যান পদে আকিবের আগ্রহ, তরুণদের উন্নয়নে বিশেষ পরিকল্পনা চকরিয়া স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি: এক আপসহীন মহা গণদাবি পেকুয়ায় ইউপি নির্বাচন: ৭ ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী ঘোষণা চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীতকরণের প্রস্তাব

ঝিনাইদহ কালীগঞ্জ থানা প্রতিনিধি / ৪১ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তাবিত নতুন ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

​শনিবার সকাল ১১টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপস্থিত হয়ে নতুন ভবনের জন্য নির্ধারিত প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে সংসদস্যের সঙ্গে সিভিল সার্জন ডা:কামরুজ্জামান এবং কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আমানুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

এছাড়া কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​ঝিনাইদহ গণপূর্ত প্রকৌশলী বাদল সাহা জানান, প্রস্তাবিত নতুন ভবন নির্মাণের জন্য কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে মসজিদ সংলগ্ন এলাকায় ২০ থেকে ৩০ ফুট প্রশস্ত স্থান পাওয়া গেলে নতুন ভবনের অনুমোদন ও নির্মাণ কাজ ত্বরান্বিত হবে।

​এই সমস্যা নিরসনে সংসদ সদস্য মাওলানা আবু তালিব এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে জমি দানের বিষয়ে সর্বাত্মক সম্মতি ও আশ্বাস জ্ঞাপন করেছেন।

​এ সময় ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হলে এ অঞ্চলের সর্বস্তরের মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ আরও সম্প্রসারিত হবে। সাধারণ মানুষ যাতে ঘরের কাছেই সহজে উন্নত ও মানসম্মত চিকিৎসা পেতে পারেন, সে লক্ষ্যেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি এবং স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবার সার্বিক মান বৃদ্ধি পাবে।
​অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, কালীগঞ্জবাসীর দীর্ঘদিনের চিকিৎসাসেবার মানোন্নয়নের যে দাবি ছিল, এই উদ্যোগের মাধ্যমে তা বাস্তবায়ন হতে যাচ্ছে। জমি সংক্রান্ত যে বাধ্যবাধকতা রয়েছে, তা আমরা স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করার উদ্যোগ নিয়েছি। চিকিৎসাসেবার প্রসারে যা যা প্রয়োজন, আমরা তা করতে প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা