ঝিনাইদহের রংধনু কিন্ডারগার্টেন স্কুলের ২০১২ থেকে ২০২৫ সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৫ অক্টোবর ২০২৬ তারিখে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি আরাপপুর প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মো. জানে আলম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংধনু কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আব্দুর রাকিব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান। জে জে স্কুলে পরিচালক কামরুজ্জামান লিটন পুটিমারী দাখিল মাদ্রাসার মৌলভী শিক্ষক মোমিনুর রহমান ও মোহাম্মদ সরোয়ার হোসেন।
আলোচনা সভা শেষে ২০১২ থেকে ২০২৫ সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা আনন্দ-উৎসাহে মেতে ওঠেন এবং পুরোনো বন্ধুদের সঙ্গে স্মৃতিচারণের সুযোগ পান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাসাস গ্রাম বাংলা থিয়েটারের পরিবেশনায় মনঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। সেখানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পীদের সংগীত পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।