• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Headline
ঝিনাইদহ শৈলকুপায় দুই নারী ছিনতাইকারীকে হাতেনাতে আটক ধরলো জনতা শৈলকুপায় ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত আটক ৭ ঝিনাইদহে মহেশপুর সীমান্ত এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছি গ্রামে খামারের তালা ভেঙে ২০ লাখ টাকার ৬ গরু চুরি ঝিনাইদহ মহেশপুরে ডেঙ্গু ও হামের সংক্রমণ বৃদ্ধি, জনমনে আতঙ্ক ঝিনাইদহ শৈলকুপায় জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর কৈয়ারবিল চেয়ারম্যান পদে আকিবের আগ্রহ, তরুণদের উন্নয়নে বিশেষ পরিকল্পনা চকরিয়া স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি: এক আপসহীন মহা গণদাবি পেকুয়ায় ইউপি নির্বাচন: ৭ ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী ঘোষণা চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ

কোটচাঁদপুরে অপহরণ মামলার আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

স্টাফ রিপোর্টার, খুলনা / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে অপহরণ মামলার এজাহারনামীয় এক আসামিকে যশোরের বসুন্দিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে মামলার ভিকটিম সুরাইয়া আক্তার সুমাইয়াকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তানভীর খান (১৯) কোটচাঁদপুর উপজেলার বলাবাড়ীয়া গ্রামের অহেদ খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর থানার মামলা নং-১৪, তারিখ ২১ জুলাই ২০২৬, জিআর নং-৭৯/২৬-এর তদন্তের অংশ হিসেবে তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে যশোর কোতোয়ালি থানাধীন বসুন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৬)-এর ৭/৩০ ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি তানভীর খানকে গ্রেফতার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পিসিপিআর যাচাইয়ে তাঁর বিরুদ্ধে পূর্বের কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা