• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
Headline
চলনবিলে শামুক-ঝিনুক নিধন বন্ধে প্রশাসনের অভিযান, ৩ জনকে কারাদণ্ড ঝিনাইদহ শৈলকুপায় দুই নারী ছিনতাইকারীকে হাতেনাতে আটক ধরলো জনতা শৈলকুপায় ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত আটক ৭ ঝিনাইদহে মহেশপুর সীমান্ত এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছি গ্রামে খামারের তালা ভেঙে ২০ লাখ টাকার ৬ গরু চুরি ঝিনাইদহ মহেশপুরে ডেঙ্গু ও হামের সংক্রমণ বৃদ্ধি, জনমনে আতঙ্ক ঝিনাইদহ শৈলকুপায় জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর কৈয়ারবিল চেয়ারম্যান পদে আকিবের আগ্রহ, তরুণদের উন্নয়নে বিশেষ পরিকল্পনা চকরিয়া স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি: এক আপসহীন মহা গণদাবি পেকুয়ায় ইউপি নির্বাচন: ৭ ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী ঘোষণা

মহেশপুরে নেশাগ্রস্ত অবস্থায় গোলযোগ সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, খুলনা / ১৮ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহের মহেশপুরে মাদকদ্রব্য সেবনের অভিযোগে মো. রানাকে (২১) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) মহেশপুর থানাধীন বজরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, নেশাগ্রস্ত অবস্থায় গোলযোগ সৃষ্টি ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর মো. রানাকে মহেশপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ-সংক্রান্ত মামলার নম্বর মহেশপুর থানার মিস মামলা নং-২৫১/২৬।

পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দণ্ডপ্রাপ্ত মো. রানাকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত মো. রানা মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা