• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Headline
পড়েছে মানবিকে কিন্তু প্রবেশপত্রে বাণিজ্য! মানসিকভাবে ভেঙে পড়েছে সন্ধি উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে টইটংয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন আইনজীবী এনামুল হক সিংড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন বাবাও এমপি, শ্বশুরও এমপি! ভাগ্যক্রমে নিপুণ রায় চৌধুরীও এমপি মনোনীত! কক্সবাজার থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন এড. শামীম আরা স্বপ্না! সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীকে মনোনীত করেছে বিএনপি! চকরিয়ায় ওয়ারেন্ট ভুক্ত আসামীদের আদালতের মাধ্যমে দ্রুত জামিন নেওয়ার অনুরোধ; না হয় গ্রেফতার – অফিসার ইনচার্জ, চকরিয়া থানা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট সিংড়ায় ইউএনও’র সাঁড়াশি অভিযানে ১২টা ভেকুর ২৪টি ব্যাটারি জব্দ সিংড়ায় এক রাতেই চুরি হলো কৃষকদের ৬টি ট্রান্সফরমার

ঢাবি’র নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবদুস সালাম

ঢাবি প্রতিনিধি / ১১৬ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবদুস সালাম। তিনি ঢাবির রসায়ন বিভাগের অধ্যাপক এবং বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক আবদুস সালামকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখিত শর্ত অনুযায়ী, তার এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এছাড়া তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনে রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা