ঐতিহাসিক ৩০ মে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৮ জুন সোমবার) কোটচাঁদপুর উপজেলার প্রিজন ক্লাব চত্বরে উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবুবকর বিশ্বাস।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের প্রতি তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ফারুক হোসেন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি।
হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি।
এসকে সালাহউদ্দিন বুলবুল সিডল, সাবেক মেয়র ও সভাপতি, পৌর বিএনপি।
মির্জা টিপু, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।