• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Headline
সিংড়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা দেশে ১ হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী আমিরাতপ্রবাসী বাংলাদেশিরা এসএসসিতে সিংড়া উপজেলা সেরা বিয়াম ল্যাবরেটরি স্কুল সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লামায় জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ এর শুভ উদ্বোধন মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ লামা-চকরিয়া সড়কে মোটরসাইকেল-চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২

ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করল চকরিয়া টিউটর মিডিয়ার শিক্ষার্থী

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: / ২০৬ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে চকরিয়া টিউটর মিডিয়ার শিক্ষার্থী আদনান রায়ান।
চকরিয়া টিউটর মিডিয়ার মাধ্যমে একজন দক্ষ ও অভিজ্ঞ গৃহশিক্ষকের নিবিড় তত্ত্বাবধানে পড়াশোনা করে এই কৃতিত্ব অর্জন করে আদনান। তার এ সাফল্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন চকরিয়া টিউটর মিডিয়ার পরিচালক হোসাইন মোহাম্মদ সবুজ।
তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, প্রতিটি শিক্ষার্থীর সাফল্যই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আদনান রায়ানের এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে তার নিরলস পরিশ্রম, অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এবং আমাদের সম্মানিত গৃহশিক্ষকের নিষ্ঠাবান দিকনির্দেশনা। আমরা তার এই সাফল্যে অত্যন্ত আনন্দিত।”
তিনি আরও বলেন, “চকরিয়া টিউটর মিডিয়া শুরু থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য যোগ্য, বিশ্বস্ত ও দক্ষ গৃহশিক্ষক নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। এ পথচলায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
চকরিয়া টিউটর মিডিয়ার পক্ষ থেকে ট্যালেন্টপুল বৃত্তি অর্জনকারী শিক্ষার্থী আদনান রায়ানকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ, উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তোলার জন্য শুভকামনা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা