• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Headline
মহেশখালীতে সৎ ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত, ঘাতক আটক পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লক্ষাধিক চকরিয়ায় হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন ঝিনাইদহের শৈলকূপায় ডোপ টেষ্টে ৩ জনের জেল ঝিনাইদহ শৈলকূপা লাঙ্গলবাঁধ বাজারের সড়ক যেন মৃত্যু ফাঁদ কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ অক্টোবর-২০২৬ এর কার্যক্রম স্বচ্ছ ও নির্ভূলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবি অভিযানে সাড়ে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ২০ মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৭ দিন সাগরে ভাসিয়ে লাবণী পয়েন্টে নামিয়ে দিল পাচারকারীরা; উদ্ধার ২৮

কোটচাঁদপুরে ৩ বছরের ফারহানের হৃদয়ে ছিদ্র বিত্তবানদের সহযোগিতায় তার বাবার হাতে ৯২ হাজার ২০০ টাকা তুলে দেওয়া হলো

স্টাফ রিপোর্টার, খুলনা / ৮১ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

কোটচাঁদপুরে মাত্র তিন বছর বয়সী শিশু মোঃ ফারহান ইসলামের হৃদয়ে ছিদ্র ধরা পড়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা। এর মধ্যে ২ লাখ টাকা জোগাড় করতে পারলেও বাকি ২ লাখ টাকার সংস্থান করতে পারছে না অসহায় পরিবারটি। সন্তানের চিকিৎসা যেন অর্থের অভাবে বন্ধ হয়ে না যায়, সে জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন ফারহানের বাবা-মা।

এদিকে, শিশুটির চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কয়েকজন মানবিক ও হৃদয়বান ব্যক্তি। তাঁদের উদ্যোগে সংগৃহীত ৯২ হাজার ২০০ টাকা ফারহানের বাবা মোঃ ইসমাইল হোসেনের হাতে তুলে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শামীম হোসাইন, দৈনিক জনকণ্ঠ পত্রিকার সিনিয়র সাংবাদিক ও মানবাধিকারকর্মী রফিক মন্ডল, দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক ও অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কোটচাঁদপুর উপজেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, দৈনিক মাতৃজগত পত্রিকার সাংবাদিক ও মানবাধিকার কর্মী মামুন হোসেন এবং মানবাধিকারকর্মী আবু বকর সিদ্দিক।
ফারহান ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তার বাবা মোঃ ইসমাইল হোসেন এবং মা মোছাঃ সাথী খাতুন। যে বয়সে মায়ের কোলে বসে হাসি-খেলায় মেতে থাকার কথা, সেই বয়সেই গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় দিন কাটছে শিশুটির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা