• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Headline
চকরিয়ার হারবাং অভয়ারণ্যে বনভূমি দখলের মহোৎসব, গাছ নিধন ও পাহাড় কাটার অভিযোগ জাতিসংঘে বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশি পাসপোর্টধারী একমাত্র প্রতিনিধি তামরিন পেকুয়ায় আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ লাঠিয়াল বাহিনী নয়, জনতার পুলিশ গড়ার প্রত্যয়: পুলিশ সুপার গরু ক্ষেতে ঢুকায় চৌগাছায় নারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী চকরিয়ার বিমানবন্দর পাড়া সড়কের বেহাল দশা: দুর্ভোগে শতাধিক পরিবার, দ্রুত সংস্কারের দাবি বরইতলী ফয়জুল উলূম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আব্দুস সালাম ইন্তেকাল সৌদিতে ওমরাহ পালনের পথে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু মাতামুহুরীর কোনাখালীতে কয়েকশ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চীফ হুইপের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে ইউনাইটেড ন্যাশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এর প্রতিনিধি দল।

চীফ হুইপের সাথে এ সময় সাক্ষাৎ করেন ইউএনডিপি’র সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম উপদেষ্টা গভর্ন্যান্স ড্রাগন পপভিচ এবং প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হাসান।

সাক্ষাৎকালে তাঁরা স্ট্রেংদেনিং পার্লামেন্ট, ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট , দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ উন্নয়ন, বাক স্বাধীনতা,
জাতীয় সংসদের অধিবেশন ও সংসদের কার্যপ্রণালি বিধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেন, বাংলাদেশে পরিবেশগত ও অর্থনৈতিক নানাবিধ সমস্যা রয়েছে। বর্তমান সরকার দারিদ্র্য দূরীকরণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন ধরণের অর্থনৈতিক সহায়তা প্রদান করে যাচ্ছে। সরকার পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপন ও খাল খননের মত কর্মসূচী গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ প্রদান করতে হলে সংসদকে শক্তিশালী করতে হবে। সংসদে বিরোধী দল ও সরকারী দল ঐকমত্য পোষণ করলে অনেক সমসস্যার সমাধান হয়ে যায়। জ্বালানী বিষয়ক বিশেষ কমিটি গঠনের ফলে দেশে জ্বালানী সমস্যার সমাধান হয়েছে।

মোঃ নূরুল ইসলাম বলেন, আমাদের সবার একে অপরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। নাহলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। সুশাসনের জন্য গণতন্ত্র প্রয়োজন।

ড্রাগন পপভিচ বলেন, ইউএনডিপি বাংলাদেশে সংসদ সদস্য ও জনগণের মাঝে সেতুবন্ধনে সহায়ক ভূমিকা রাখতে পারে। সংসদকে আরও বেশি কার্যকর করতে জাতীয় সংসদ ও ইউএনডিপি একসাথে কাজ করতে পারে।

সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা