• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Headline
চকরিয়ার হারবাং অভয়ারণ্যে বনভূমি দখলের মহোৎসব, গাছ নিধন ও পাহাড় কাটার অভিযোগ জাতিসংঘে বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশি পাসপোর্টধারী একমাত্র প্রতিনিধি তামরিন পেকুয়ায় আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ লাঠিয়াল বাহিনী নয়, জনতার পুলিশ গড়ার প্রত্যয়: পুলিশ সুপার গরু ক্ষেতে ঢুকায় চৌগাছায় নারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী চকরিয়ার বিমানবন্দর পাড়া সড়কের বেহাল দশা: দুর্ভোগে শতাধিক পরিবার, দ্রুত সংস্কারের দাবি বরইতলী ফয়জুল উলূম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আব্দুস সালাম ইন্তেকাল সৌদিতে ওমরাহ পালনের পথে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু মাতামুহুরীর কোনাখালীতে কয়েকশ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বগুড়ায় জামায়াত নেত্রী সাজেদা সামাদ এমপিকে সংবর্ধনা ও নারী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি / ৬০ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

বগুড়ায় জামায়াত নেত্রী সাজেদা সামাদ এমপিকে সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে বগুড়ার একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের পরিচালক ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা সাজেদা সামাদ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বগুড়া মহানগর মহিলা বিভাগের সাধারণ সম্পাদক মরিয়ম বেগম মুন্নির সভাপতিত্বে এবং উম্মে জারীদ সুমাইয়ার সঞ্চালনায় আয়োজিত এ নারী সমাবেশে বক্তব্য রাখেন— বগুড়া মহানগর নেত্রী তাজন আক্তার জাহান, ফাতেমা তুজ জোহরা, তানজিন আরা স্বপ্না ও জেলা নেত্রী মাসুদা করিম।

এছাড়াও বক্তব্য দেন শাহজাদী বেগম, সাবেক কাউন্সিলর মঞ্জুযারা মুন্নী, সাবেক কাউন্সিলর জোবাইদা বেগম, সাবেক কাউন্সিলর শিরিন আক্তার, খাদিজা বেগম, ফাতেমাতুজ জোহরা, বগুড়া মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহিলা বিভাগের পরিচালক মাসুমা বেগম, নাদিরা বেগম, আম্বিয়া বেগম, নুসরাত জাহান, রুমা খাতুন, কাঞ্চন বেগম, তহমিনা তানি, নাফিসা বেগম, নাসিমা বেগম, রিনা বেগম ও মনিরা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাজেদা সামাদ এমপি সংবর্ধনা প্রদান করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে। জামায়াতে ইসলামী কুরআন ও সুন্নাহভিত্তিক একটি পূর্ণাঙ্গ ইসলামি আন্দোলন, যা সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা