• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Headline
মহেশখালীতে সৎ ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত, ঘাতক আটক পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লক্ষাধিক চকরিয়ায় হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন ঝিনাইদহের শৈলকূপায় ডোপ টেষ্টে ৩ জনের জেল ঝিনাইদহ শৈলকূপা লাঙ্গলবাঁধ বাজারের সড়ক যেন মৃত্যু ফাঁদ কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ অক্টোবর-২০২৬ এর কার্যক্রম স্বচ্ছ ও নির্ভূলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবি অভিযানে সাড়ে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ২০ মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৭ দিন সাগরে ভাসিয়ে লাবণী পয়েন্টে নামিয়ে দিল পাচারকারীরা; উদ্ধার ২৮

জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি

নিজস্ব প্রতিনিধি / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

৭ মে, বৃহস্পতিবার, জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি।

উল্লেখ্য, জাপানের পার্লামেন্ট ভবন ‘ন্যাশনাল ডায়েট বিল্ডিং’ (National Diet Building) নামে পরিচিত। এটি টোকিওর নাগাতাচো (Nagatachō) এলাকায় অবস্থিত এবং জাপানের দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় আইনসভার (ডায়েট) কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। জাপানের পার্লামেন্টে মোট ৭১৩ জন সদস্য রয়েছেন। এর মধ্যে নিম্নকক্ষে ৪৬৫ জন এবং উচ্চকক্ষে ২৪৮ জন সদস্য দায়িত্ব পালন করছেন।

পরিদর্শনকালে বিরোধীদলীয় নেতা পার্লামেন্টের উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষ ঘুরে দেখেন। এ সময় জাপানের পার্লামেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমীরে জামায়াতকে গাইড করেন এবং পার্লামেন্টের কার্যক্রম, ইতিহাস ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

সফরকালে আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, এমপি এবং মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।

পরিদর্শন শেষে মাননীয় বিরোধীদলীয় নেতা জাপানের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম, শৃঙ্খলা ও আধুনিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা