• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Headline
মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ লামা-চকরিয়া সড়কে মোটরসাইকেল-চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ওযু করতে গিয়ে পা পিছলে আহত ইমাম, ভাঙা সড়কের কারণে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু চকরিয়ার হারবাং অভয়ারণ্যে বনভূমি দখলের মহোৎসব, গাছ নিধন ও পাহাড় কাটার অভিযোগ জাতিসংঘে বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশি পাসপোর্টধারী একমাত্র প্রতিনিধি তামরিন পেকুয়ায় আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ লাঠিয়াল বাহিনী নয়, জনতার পুলিশ গড়ার প্রত্যয়: পুলিশ সুপার গরু ক্ষেতে ঢুকায় চৌগাছায় নারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ

নিকার অনুমোদনে গঠিত হচ্ছে নতুন উপজেলা ‘মাতামুহুরি’

নিজস্ব প্রতিনিধি / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বগুড়া সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। এর মধ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলা বিভক্ত করে নতুন ‘মাতামুহুরি’ উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত নিকারের ১২০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে জানানো হয়, সভায় বগুড়া সিটি করপোরেশন এবং পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এর আগে স্থানীয় সরকার বিভাগ নিকার সভায় বগুড়া সিটি করপোরেশন ও নতুন উপজেলা গঠনের সারসংক্ষেপ উপস্থাপন করে। বর্তমানে দেশে উপজেলার সংখ্যা ৪৯৫টি। নতুন পাঁচটি উপজেলা যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫০০-তে। কক্সবাজারের চকরিয়া উপজেলা বিভক্ত করে নতুন ‘মাতামুহুরি’ উপজেলা গঠনের খবরে স্থানীয়দের মধ্যে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।

অবস্থান: কক্সবাজার জেলা, চট্টগ্রাম বিভাগ।

গঠন: চকরিয়া উপজেলাকে ভেঙে এটি গঠিত।

থানা: মাতামুহুরী থানা, যা ২০২৬ সালে গঠিত।

ইউনিয়ন সংখ্যা: প্রাথমিকভাবে ৭টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠিত হচ্ছে। সেগুলো হলো – বদরখালী ঢেমুশিয়া, কোনাখালী, পশ্চিম বড় ভেওলা, পূর্ব বড় ভেওলা, শাহারবিল ও ভেওলা মানিকচর ইউনিয়ন। এটি দীর্ঘদিনের স্থানীয় দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসনিক সুবিধা ও উন্নয়নের লক্ষ্যে গঠিত হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা