• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Headline
চকরিয়ার হারবাং অভয়ারণ্যে বনভূমি দখলের মহোৎসব, গাছ নিধন ও পাহাড় কাটার অভিযোগ জাতিসংঘে বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশি পাসপোর্টধারী একমাত্র প্রতিনিধি তামরিন পেকুয়ায় আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ লাঠিয়াল বাহিনী নয়, জনতার পুলিশ গড়ার প্রত্যয়: পুলিশ সুপার গরু ক্ষেতে ঢুকায় চৌগাছায় নারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী চকরিয়ার বিমানবন্দর পাড়া সড়কের বেহাল দশা: দুর্ভোগে শতাধিক পরিবার, দ্রুত সংস্কারের দাবি বরইতলী ফয়জুল উলূম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আব্দুস সালাম ইন্তেকাল সৌদিতে ওমরাহ পালনের পথে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু মাতামুহুরীর কোনাখালীতে কয়েকশ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জনভোগান্তি কমাতে দালালমুক্ত ভূমিসেবা চান চকরিয়ার এসিল্যান্ড

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৫১ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ভূমিসেবা মেলা ২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি অফিস প্রাঙ্গণে তিন দিন ব্যাপী এ মেলা শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম, মাতামুহুরি বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, চিরিংগা ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইদ্রিস আজাদ, হারবাং ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল মনসুর, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা রিদুয়ানুল ইসলাম, কাকারা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ মোকতারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভূমিসেবা মেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব বলেন, ‘মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নামজারি খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা ও ভূমি বিষয়ক পরামর্শ প্রদান করা হবে। তিন দিনের মেলায় যে সকল সেবাপ্রার্থীরা নাম জারির আবেদন করবেন, তাদের কাগজপত্র সঠিক থাকলে মেলা শেষ হওয়ার পূর্বেই খতিয়ান হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, সহকারী কমিশনার (ভূমি) এর দরজা সকলের জন্য খোলা, সেবাপ্রার্থীরা সরাসরি এসে নিজের কাজ নিজে করুক, তৃতীয় কোন ব্যাক্তির কাছে গিয়ে প্রতারিত না হোক এবং দালাল মুক্ত ভূমিসেবা প্রতিষ্ঠিত করতে হবে। জনসাধারণকেও তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন হয়রানি মুক্ত সুন্দর ভূমিসেবা প্রদানের জন্য। আমরা সেটা করতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল ভূমি সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ভূমি সংক্রান্ত হয়রানি কমাতে এবং জনগণকে দ্রুত সেবা দিতে এ ধরনের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলা ঘুরে আসা কয়েকজন সেবাগ্রহীতা জানান, এক জায়গায় বিভিন্ন ভূমিসেবা পেয়ে তারা সন্তুষ্ট। বিশেষ করে অনলাইনে নামজারি ও খাজনা সংক্রান্ত তথ্য সহজে পাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা