• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
Headline
মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ লামা-চকরিয়া সড়কে মোটরসাইকেল-চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ওযু করতে গিয়ে পা পিছলে আহত ইমাম, ভাঙা সড়কের কারণে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু চকরিয়ার হারবাং অভয়ারণ্যে বনভূমি দখলের মহোৎসব, গাছ নিধন ও পাহাড় কাটার অভিযোগ জাতিসংঘে বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশি পাসপোর্টধারী একমাত্র প্রতিনিধি তামরিন পেকুয়ায় আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ লাঠিয়াল বাহিনী নয়, জনতার পুলিশ গড়ার প্রত্যয়: পুলিশ সুপার গরু ক্ষেতে ঢুকায় চৌগাছায় নারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ

পুলিশকে দলীয়করণের অভিযোগে সরব হাসনাত আব্দুল্লাহ

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা / ৬১ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সরকারে কড়া সমালোচনা করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার পুলিশ ও বিচার বিভাগকে দলীয় স্বার্থে ব্যবহার করতে চাইছে। আওয়ামী লীগের মতো পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত করার চেষ্টা চলছে।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, জেলা আদালতগুলোতে কী রায় হবে, কে জামিন পাবে—সব কিছু ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরকারের হস্তক্ষেপ শুরু হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর জনগণ আশা করেছিল পুলিশ জনগণের বাহিনী হবে। কিন্তু বাস্তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দলীয় সমর্থকের ভূমিকায় দেখা যাচ্ছে।

গত ২২ মে ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতার ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় এনসিপি ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়। ছাত্রদলের দায়ের করা মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিবসহ কয়েকজনকে আটক করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ বিচার, আদালত ও পুলিশকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানিয়েছিল। একই পথে হাঁটলে জনগণ তা মেনে নেবে না। আজ আমরা নিজেরাই একে অপরের বিরুদ্ধে লড়ছি। অথচ জুলাই গণ-অভ্যুত্থানের পর এমন পরিস্থিতি হওয়ার কথা ছিল না।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা ও মুখ্য সমন্বয়ক। পরে নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

প্রসঙ্গত, ছাত্রদল নেতার দায়ের করা মামলায় রোববার গ্রেপ্তার হন এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা। সোমবার সকালে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা