• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Headline
ঝিনাইদহ মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, দুই বাংলাদেশি আটক পেকুয়ায় অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ২০২৭ বর্ষের প্রেসিডেন্ট ডা. ওম প্রকাশ, সেক্রেটারি জুলফিকার নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১, আহত ১ পেকুয়ার নোয়াখালীপাড়ায় বসতঘর ভস্মীভূত পেকুয়ায় ভোররাতে আগুনে পুড়ল চলন্ত ট্রাক, রক্ষা পেলেন চালক-হেলপার মাতামুহুরীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আসবাবপত্র আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগ মগনামায় বিএনপির দুই প্রার্থীসহ একাধিক প্রার্থী মাঠে চকরিয়ায় আ.লীগের গোপন বৈঠক থেকে ৯ জন গ্রেপ্তার চলনবিলে শামুক-ঝিনুক নিধন বন্ধে প্রশাসনের অভিযান, ৩ জনকে কারাদণ্ড

সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই তরুণ নিহত

নিজস্ব প্রতিনিধি / ১০৮ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

বাঁশখালী সড়কে গরুরবাজার এলাকায় পণ্যবাহি মিনি পিকআপ ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মহেশখালীর দুই তরুণ নিহত হয়েছেন।

নিহতরা হলেন বাহাদুর আলম (২৮) ও আবু ছরওয়ার নোমান (৩৪)।
সোমবার (১ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানাগেছে, সোমবার সকালের দিকে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মৃত জালাল আহমদের ছেলে বাহাদুর আলম ও বড় মহেশখালী ইউনিয়নের আবুল বশরের ছেলে আবু ছরওয়ার নোমান নিজ বাড়ি থেকে সিএনজি গাড়ি যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিমধ্যে বাঁশখালী সড়কের গরুরবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতিতে আসা পণ্যবাহী মিনি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন
ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাঁশখালী থানার এসআই জামাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দুপুরের দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করেছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা