• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Headline
মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ লামা-চকরিয়া সড়কে মোটরসাইকেল-চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ওযু করতে গিয়ে পা পিছলে আহত ইমাম, ভাঙা সড়কের কারণে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু চকরিয়ার হারবাং অভয়ারণ্যে বনভূমি দখলের মহোৎসব, গাছ নিধন ও পাহাড় কাটার অভিযোগ জাতিসংঘে বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশি পাসপোর্টধারী একমাত্র প্রতিনিধি তামরিন পেকুয়ায় আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ লাঠিয়াল বাহিনী নয়, জনতার পুলিশ গড়ার প্রত্যয়: পুলিশ সুপার গরু ক্ষেতে ঢুকায় চৌগাছায় নারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ

মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ঝিনাইদহ জেলা প্রতিনিধি / ৪৯ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (৩ জুন) সকাল ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো মহেশপুর ৫৮ বিজিবির পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৬০/৪১-আর এলাকা থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা বেনোপাড়া মাঠে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের শামসুল মন্ডলের ছেলে রফিকুল ইসলামকে তার ঘাস ক্ষেতের মধ্য থেকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল (Made in USA) ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
অপরদিকে, মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ মেদেনীপুর বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ৬০ এমপি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের একটি বাঁশ বাগানে অভিযান চালায়। এ সময় মাটির নিচে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর ও জীবননগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা