• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Headline
জাতিসংঘে বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশি পাসপোর্টধারী একমাত্র প্রতিনিধি তামরিন পেকুয়ায় আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ লাঠিয়াল বাহিনী নয়, জনতার পুলিশ গড়ার প্রত্যয়: পুলিশ সুপার গরু ক্ষেতে ঢুকায় চৌগাছায় নারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী চকরিয়ার বিমানবন্দর পাড়া সড়কের বেহাল দশা: দুর্ভোগে শতাধিক পরিবার, দ্রুত সংস্কারের দাবি বরইতলী ফয়জুল উলূম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আব্দুস সালাম ইন্তেকাল সৌদিতে ওমরাহ পালনের পথে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু মাতামুহুরীর কোনাখালীতে কয়েকশ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এমপি গাজী নজরুলকে বহিষ্কার

কোটচাঁদপুরে “অল বাংলাদেশ ব্লাড ডোনেট ফাইটার্স” এর উদ্যোগে শরবত বিতরণ

মাসুম বিল্লাহ, খুলনা / ১২৮ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

“ভয় নেই রক্তদানের, এগিয়ে আসি মানবতার কল্যাণে” এই স্লোগানকে সামনে রেখে কোটচাঁদপুরে শরবত বিতরণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন অল বাংলাদেশ ব্লাড ডোনেট ফাইটার্স।

বুধবার দুপুর থেকে শহরের কলেজস্ট্যান্ড, পৌর আম বাজার, মেইনস্ট্যান্ড, পৌর পাঠাগার সহ বিভিন্ন সড়কের পাশে সাধারণ পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়। প্রচণ্ড গরমে পথচারী, রিকশাচালক, দোকানদার ও শ্রমজীবী মানুষের মাঝে এই শরবত বিতরণে স্বস্তি ফেরে।

এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক তারিফুল ইসলাম, তথ্য মিডিয়া ও প্রচার সম্পাদক আবু হাসান, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা সারজিনা আক্তার মুন্নিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এ সময় অল বাংলাদেশ ব্লাড ডোনেট ফাইটার্স এর প্রতিষ্ঠাতা পরিচালক তারিফুল ইসলাম বলেন, “আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। রক্তদান যেমন জীবন বাঁচায়, তেমনি ছোট ছোট মানবিক কাজও মানুষের মন ছুঁয়ে যায়। প্রচণ্ড গরমে পথচারীদের এক গ্লাস শরবত দিতে পেরে আমরা আনন্দিত। ভয় নেই রক্তদানের, এগিয়ে আসি মানবতার কল্যাণে এই বার্তাই আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। তিনি আরও জানান, সংগঠনটি নিয়মিত রক্তদান ক্যাম্প, অসহায় রোগীদের সাহায্য ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রক্তদানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। রক্তদাতা বাড়ানো এবং মানবসেবার মানসিকতা তৈরি করতেই এমন উদ্যোগ নেওয়া হয়। পথচারীরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন মানবিক কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা