• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Headline
চকরিয়ার হারবাং অভয়ারণ্যে বনভূমি দখলের মহোৎসব, গাছ নিধন ও পাহাড় কাটার অভিযোগ জাতিসংঘে বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশি পাসপোর্টধারী একমাত্র প্রতিনিধি তামরিন পেকুয়ায় আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ লাঠিয়াল বাহিনী নয়, জনতার পুলিশ গড়ার প্রত্যয়: পুলিশ সুপার গরু ক্ষেতে ঢুকায় চৌগাছায় নারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী চকরিয়ার বিমানবন্দর পাড়া সড়কের বেহাল দশা: দুর্ভোগে শতাধিক পরিবার, দ্রুত সংস্কারের দাবি বরইতলী ফয়জুল উলূম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আব্দুস সালাম ইন্তেকাল সৌদিতে ওমরাহ পালনের পথে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু মাতামুহুরীর কোনাখালীতে কয়েকশ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশু নিহত, আহত বহু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৫৭ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (৮ জুন) দুপুর আড়াইটার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় এলাকায় মাঝারি বৃষ্টিপাত চলছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক শিশু নিহত হয় এবং অন্তত ২৫ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।
খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, “দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বাস দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা