• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Headline
চকরিয়ার হারবাং অভয়ারণ্যে বনভূমি দখলের মহোৎসব, গাছ নিধন ও পাহাড় কাটার অভিযোগ জাতিসংঘে বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশি পাসপোর্টধারী একমাত্র প্রতিনিধি তামরিন পেকুয়ায় আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ লাঠিয়াল বাহিনী নয়, জনতার পুলিশ গড়ার প্রত্যয়: পুলিশ সুপার গরু ক্ষেতে ঢুকায় চৌগাছায় নারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী চকরিয়ার বিমানবন্দর পাড়া সড়কের বেহাল দশা: দুর্ভোগে শতাধিক পরিবার, দ্রুত সংস্কারের দাবি বরইতলী ফয়জুল উলূম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আব্দুস সালাম ইন্তেকাল সৌদিতে ওমরাহ পালনের পথে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু মাতামুহুরীর কোনাখালীতে কয়েকশ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চকরিয়ায় ‘দেশ-বিদেশি পাহাড়তলী সমিতি’র আত্মপ্রকাশ, ২৮ সদস্যের কমিটি গঠন

জুলফিকার আলী ভুট্টো, চকরিয়া (কক্সবাজার) / ৪৬ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

“বিশ্বাস, সঞ্চয়, অগ্রগতি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পাহাড়তলী এলাকার সর্বস্তরের মানুষের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘দেশ-বিদেশি পাহাড়তলী সমিতি’ নামে একটি সম্পূর্ণ সামাজিক সংগঠন।

শুক্রবার (১২ জুন) বাদে জুমা পাহাড়তলী এলাকায় অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর পরিবেশে সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত সদস্যদের মাঝে প্রাতিষ্ঠানিক ‘পাস বই’ বিতরণ করা হয়। একইসঙ্গে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এলাকার অসুস্থ ব্যক্তি রায়হানের চিকিৎসার জন্য সংগঠনের পক্ষ থেকে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সভায় সংগঠনের নিয়মিত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সালাহ উদ্দিনকে সভাপতি এবং সৌদি আরব প্রবাসী মোহাম্মদ রায়হানকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

কার্যনির্বাহী কমিটির শীর্ষ নেতৃত্ব:
​সভাপতি: মোহাম্মদ সালাহ উদ্দিন (মালয়েশিয়া প্রবাসী)
​সাধারণ সম্পাদক: মোহাম্মদ রায়হান (সৌদি আরব প্রবাসী)
​সহ-সভাপতি: মো. রিয়াজুল হক ও মোহাম্মদ ছাদেক (বাংলাদেশ)
​যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ ওয়ারেছ মিয়া (কাতার প্রবাসী)
​সাংগঠনিক সম্পাদক: আব্দুল কাদের ও মোহাম্মদ রায়হান (দুবাই প্রবাসী)
​প্রচার সম্পাদক: মো. মুজিবুল করিম (বাবু) ও আনসার উদ্দিন (বাংলাদেশ)
​সদস্য সচিব: সাইফুল ইসলাম (সৌদি আরব প্রবাসী)
​ক্যাশিয়ার: শাফায়েত হোসেন (আরব আমিরাত প্রবাসী), আব্দুল মালেক (সৌদি আরব প্রবাসী) ও মিজবাহ উদ্দিন (বাংলাদেশ)
​ধর্ম বিষয়ক সম্পাদক: মনুর আলম (ওমান প্রবাসী)
সম্মানিত সদস্যবৃন্দ:
​মোহাম্মদ জাফর ইকবাল (কাতার), মোবারক আলী (ওমান), মিজানুর রহমান (সৌদি আরব), সাকের উদ্দিন (সৌদি আরব), মোহাম্মদ টিপু সোলতান (ওমান), খোরশেদ আলম ছোটন (সৌদি আরব), মোহাম্মদ রাসেল (আরব আমিরাত), ছাদেক ইকবাল (আরব আমিরাত), মো. মোস্তফা (বাহরাইন) ও আনোয়ার হোসাইন (বাংলাদেশ)।
উপদেষ্টা পরিষদ:
​আব্দুল খালেক (আরব আমিরাত), মিনহাজ উদ্দিন (সৌদি আরব), মুজিবুর রহমান (মালয়েশিয়া) ও মোজাম্মেল হক বাবুলু (ওমান)।

মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বলেন, এলাকার মানুষের পারস্পরিক সহযোগিতা, প্রবাসীদের সঙ্গে সমন্বয়, নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং এলাকার সার্বিক সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখাই হবে এই সমিতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
​সংগঠনের নবগঠিত সভাপতির অনুপস্থিতিতে সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদেরের (সংযুক্ত আরব আমিরাত প্রবাসী) সভাপতিত্বে উক্ত সফল মতবিনিময় সভাটি সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা