• রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Headline
সিংড়ায় ইভেন্টোর খেলা উদ্বোধন করলেন নাটোরের ডিসি চট্টগ্রামবাসী গর্বিত, সর্ববিষয়ে বিশারদ একজন সর্বমন্ত্রী পেয়েছেন: চট্টগ্রামে জামায়াত আমির ইসলামের মৌলিক বিষয়ে কোনো আপস নয়, আমাদের মডেল রাসূল (সা.): আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান চকরিয়া থেকে সবুজ বিপ্লবের সূচনা, ২৫ কোটি বৃক্ষরোপণে সাড়ে ৩ লাখ কর্মসংস্থানের আশা কক্সবাজারে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: মহাসড়ক সম্প্রসারণ, লবণ চাষিদের দুঃখ মোচনের উদ্যোগ সিংড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত স্বাগতম মাতামুহুরী উপজেলা এবং জনপ্রত্যাশা শহিদ মিনারও নিরাপদ নয়: চকরিয়ায় রাতের আঁধারে উধাও লোহার গ্রিল চকরিয়ায় ‘দেশ-বিদেশি পাহাড়তলী সমিতি’র আত্মপ্রকাশ, ২৮ সদস্যের কমিটি গঠন চকরিয়ায় প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: এলাকায় সাজসাজ রব

কক্সবাজারে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: মহাসড়ক সম্প্রসারণ, লবণ চাষিদের দুঃখ মোচনের উদ্যোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: / ২৭ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার বা ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, পর্যটন নগরী কক্সবাজার, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় এই মহাসড়ককে অনেক আগেই চার বা ছয় লেনে রূপান্তর করা উচিত ছিল। বর্তমান সরকার অচিরেই এ প্রকল্পের কাজ শুরু করবে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ থেকে ২৫ বছর আগে আমি এই সড়ক দিয়ে কক্সবাজারে এসেছিলাম। তখন যে অবস্থায় সড়কটি দেখেছিলাম, এবারও প্রায় একই অবস্থা দেখতে হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তাই এই মহাসড়ককে দ্রুত চার বা ছয় লেনে উন্নীত করার কাজ শুরু করা হবে।’

বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবছর বাজেট ঘোষণার পর বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ার নজির থাকলেও এবার প্রথমবারের মতো কোনো জিনিসের দাম বাড়েনি, বরং নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের দাম কমেছে। দেশের সচেতন মানুষও এ বাজেটকে সাধুবাদ জানিয়েছে।’

তিনি আরও বলেন, দেশের মানুষের চিকিৎসা ব্যয় সহনীয় পর্যায়ে রাখতে বাজেটে চিকিৎসাসংক্রান্ত সব ধরনের কর প্রত্যাহার করা হয়েছে, যাতে সাধারণ মানুষ এর সুফল পেতে পারেন।

লবণ চাষিদের দুর্দশার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ অঞ্চলের লবণ চাষিরা দীর্ঘদিন ধরে তাদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। আমি কথা দিচ্ছি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দাবির পরিপ্রেক্ষিতে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে, যাতে লবণশিল্প টিকে থাকে এবং চাষিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।’

নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, জনগণের কল্যাণে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের আওতায় আনা হবে।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম মোবারক আলী ও চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সরকারের একাধিক মন্ত্রী, সংসদ সদস্য এবং দলের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা