• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
Headline
মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ লামা-চকরিয়া সড়কে মোটরসাইকেল-চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ওযু করতে গিয়ে পা পিছলে আহত ইমাম, ভাঙা সড়কের কারণে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু চকরিয়ার হারবাং অভয়ারণ্যে বনভূমি দখলের মহোৎসব, গাছ নিধন ও পাহাড় কাটার অভিযোগ জাতিসংঘে বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশি পাসপোর্টধারী একমাত্র প্রতিনিধি তামরিন পেকুয়ায় আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ লাঠিয়াল বাহিনী নয়, জনতার পুলিশ গড়ার প্রত্যয়: পুলিশ সুপার গরু ক্ষেতে ঢুকায় চৌগাছায় নারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে ৩ লাখ টাকার গ্রিল চুরি, তিন দিনেও নেই আইনি পদক্ষেপ

নিজস্ব প্রতিনিধি / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

পেকুয়ার মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের লোহার গ্রিল ও অন্যান্য সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। তবে চুরির ঘটনার তিন দিন পার হলেও এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের বাউন্ডারি দেয়ালের বিভিন্ন অংশের লোহার গ্রিল ও কিছু সরঞ্জাম চুরি হয়ে যায়। বিষয়টি জানাজানি হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ, বিশেষ করে প্রধান শিক্ষকের রহস্যজনক নীরবতা নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ রক্ষায় প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন উদাসীনতা ও নিষ্ক্রিয় ভূমিকা কোনোভাবেই কাম্য নয়। ঘটনার পর দ্রুত থানায় অভিযোগ দায়ের এবং প্রকৃত দোষীদের শনাক্তে কার্যকর উদ্যোগ নেওয়া উচিত ছিল বলে তারা মত প্রকাশ করেছেন।
এদিকে, চুরির ঘটনার রহস্য উদঘাটন এবং বিদ্যালয়ের সম্পদ রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে তারা দ্রুত তদন্তের মাধ্যমে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা