• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
Headline
লামা-চকরিয়া সড়কে মোটরসাইকেল-চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ওযু করতে গিয়ে পা পিছলে আহত ইমাম, ভাঙা সড়কের কারণে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু চকরিয়ার হারবাং অভয়ারণ্যে বনভূমি দখলের মহোৎসব, গাছ নিধন ও পাহাড় কাটার অভিযোগ জাতিসংঘে বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশি পাসপোর্টধারী একমাত্র প্রতিনিধি তামরিন পেকুয়ায় আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ লাঠিয়াল বাহিনী নয়, জনতার পুলিশ গড়ার প্রত্যয়: পুলিশ সুপার গরু ক্ষেতে ঢুকায় চৌগাছায় নারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী চকরিয়ার বিমানবন্দর পাড়া সড়কের বেহাল দশা: দুর্ভোগে শতাধিক পরিবার, দ্রুত সংস্কারের দাবি বরইতলী ফয়জুল উলূম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আব্দুস সালাম ইন্তেকাল

পোকখালী রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, লুট হলো ল্যাপটপ-প্রজেক্টরসহ মূল্যবান সরঞ্জাম

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৯০ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কক্সবাজারের পোকখালী রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘবদ্ধ চোরচক্রের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রাতে আনুমানিক রাত ২টা থেকে ৪টার মধ্যে বিদ্যালয়ের অফিস কক্ষ ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা।
জানা গেছে, চোরচক্র বিদ্যালয়ের ডিজিটাল শিক্ষা কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম লুট করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে একটি ল্যাপটপ, প্রজেক্টর, সিসিটিভি ক্যামেরা, ইন্টারনেট রাউটারসহ অন্যান্য মূল্যবান সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, ডিজিটাল শিক্ষার অন্যতম প্রধান উপকরণগুলো চুরি হয়ে যাওয়ায় বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।

 

বিস্তারিত আসছে–


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা