• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Headline
‘সব বাহিনী দিয়ে তদন্ত করুন, ১ টাকার দুর্নীতি পেলেই সংসদ থেকে ইস্তফা দেব’ বিরোধীদলীয় নেতার সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহত তিন পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দঃ ২ ব্যক্তিকে জরিমানা, একজনের কারাদণ্ড পোকখালী রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, লুট হলো ল্যাপটপ-প্রজেক্টরসহ মূল্যবান সরঞ্জাম মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে ৩ লাখ টাকার গ্রিল চুরি, তিন দিনেও নেই আইনি পদক্ষেপ লামায় বৃদ্ধাশ্রমের জায়গার সীমানা বিরোধ  নিয়ে শালিশী বৈঠকে উত্তেজনা ও সংঘর্ষ, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন  সিংড়ায় সনাতনীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ চকরিয়ায় হাতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক

বিরোধীদলীয় নেতার সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মোঃ শফিকুর রহমান, এমপির সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল এ্যাটাচি এমিলি পালাউয়ান।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারের ওপর বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য দুর্নীতি নিরসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বিরোধীদলীয় নেতা বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ফ্রান্সের প্রতি আহবান জানান। সাক্ষাতে ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়।

আলোচনাকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা