• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Headline
মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ লামা-চকরিয়া সড়কে মোটরসাইকেল-চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ওযু করতে গিয়ে পা পিছলে আহত ইমাম, ভাঙা সড়কের কারণে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু চকরিয়ার হারবাং অভয়ারণ্যে বনভূমি দখলের মহোৎসব, গাছ নিধন ও পাহাড় কাটার অভিযোগ জাতিসংঘে বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশি পাসপোর্টধারী একমাত্র প্রতিনিধি তামরিন পেকুয়ায় আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ লাঠিয়াল বাহিনী নয়, জনতার পুলিশ গড়ার প্রত্যয়: পুলিশ সুপার গরু ক্ষেতে ঢুকায় চৌগাছায় নারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ

‘সব বাহিনী দিয়ে তদন্ত করুন, ১ টাকার দুর্নীতি পেলেই সংসদ থেকে ইস্তফা দেব’

নিজস্ব প্রতিনিধি / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নিজের বিরুদ্ধে এক টাকার দুর্নীতিরও প্রমাণ পাওয়া গেলে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করবেন বলে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার সময় ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
২৭৪ বিধি অনুসারে ব্যক্তিগত কৈফিয়তের সুযোগ নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি কখনোই নিজের এলাকার জন্য বরাদ্দ দাবি করেননি। বরং তিনি বলেছেন, তার বক্তব্যের কারণে যেন এলাকার সাধারণ মানুষ কোনো ধরনের বঞ্চনার শিকার না হন।
এরপর সরকারি দলের সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন,
“আজও এই সংসদে জুলাই সংশ্লিষ্টদের নিয়ে বলা হয়েছে— আগে আমরা রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি। আমি সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে অনুরোধ করব, অভিযোগের সুরে কথা না বলে তদন্ত করুন।”
তিনি আরও বলেন,
“ডিজিএফআই, এনএসআই, পুলিশ, মিলিটারি— সব সংস্থাই এখন আপনাদের নিয়ন্ত্রণে। সব বাহিনী দিয়ে তদন্ত করে আমার বিরুদ্ধে ১ টাকার দুর্নীতি কিংবা অসৎ উপায়ে অর্জিত কোনো সম্পদের প্রমাণ দিতে পারলে আমি এই সংসদ থেকে ইস্তফা দেব।”
হাসনাতের এই বক্তব্যের পর সংসদে তাৎক্ষণিকভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। রাজনৈতিক অঙ্গনেও তার এই চ্যালেঞ্জ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সংসদে দেওয়া এই বক্তব্যে দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি সরাসরি তদন্তের আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা