• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
Headline
সিংড়ায় অভিযান চালিয়ে দুইটি সৌতী জাল অপসারণ করেছে উপজেলা প্রশাসন সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত লামায় ইউএনও মঈন উদ্দিন এর বিদায় সংবর্ধনা নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চকরিয়ায় পৌর কর মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন; নাগরিক সেবা ও স্বচ্ছতার তাগিদ প্রশাসকের চকরিয়ায় ইজিপিপি প্রকল্পে শ্রমিকের হাজিরা নিয়ে গরমিলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক চকরিয়ায় মরিচের গুঁড়া ছিটিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ সিংড়ায় ২৮ পিস ইয়াবাসহ একজন আটক

চকরিয়ায় ময়লার দুর্গন্ধ ও ফুটপাত দখলে চরম জনদুর্ভোগ, ক্ষুব্ধ ব্যবসায়ী-নাগরিক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৮৪ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কক্সবাজারের চকরিয়া পৌরসভার হাসেক মার্কেট, সমিতি মার্কেট এবং কাঁচারাস্তার মাথা সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা অপসারণে অব্যবস্থাপনা ও ফুটপাত দখলের কারণে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তীব্র দুর্গন্ধ, যানজট এবং চলাচলে ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সচেতন নাগরিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্ধারিত স্থানগুলোতে নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণ না করায় সেখানে ময়লার স্তূপ জমে রয়েছে। এতে চারপাশে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। ফলে বাজারে আসা ক্রেতা, স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় হাসপাতালে আসা রোগী ও সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ময়লা পড়ে থাকায় মশা-মাছির উপদ্রবও আশঙ্কাজনক হারে বেড়েছে। এতে ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।
অন্যদিকে, এলাকার প্রধান সড়কসংলগ্ন ফুটপাত দখল করে গড়ে উঠেছে অসংখ্য স্থায়ী ও অস্থায়ী দোকানপাট। ফলে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করছেন। এতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। স্থানীয়দের দাবি, এ কারণে জরুরি সেবার যানবাহন—বিশেষ করে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও অনেক সময় নির্বিঘ্নে চলাচল করতে পারছে না।
পৌরসভার সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, নিয়মিত ট্যাক্স ও বিভিন্ন ধরনের কর পরিশোধ করলেও প্রয়োজনীয় নাগরিক সেবা মিলছে না। দুর্গন্ধ ও যানজটের কারণে ক্রেতাদের উপস্থিতি কমে যাওয়ায় ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়ছে।
স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা অবিলম্বে নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণ, অবৈধ দখলমুক্ত করে ফুটপাত জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা এবং যানজট নিরসনে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জন্য চকরিয়া পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চকরিয়া পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযোজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা