• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
Headline
ঝিনাইদহ চাদপুর গ্রামে দু্ই-ভাইয়ের বৌয়ের ঝগড়ায় প্রাণ গেল বড় ভাইয়ের ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অনলাইন জুয়া পরিচালনা করতো বাবা-ছেলে গ্রেফতার পেকুয়ায় পাহাড়ের শীর্ষ ডাকাত আলমগীরকে পুলিশে দিলেন জনতা কোটচাঁদপুরে পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, দুজনের এক বছর করে কারাদণ্ড কোটচাঁদপুরে ৭০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ঝিনাইদহে ঔষধ কোম্পানির কর্মকর্তার কাছে মিললো ইয়াবা সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছেন মানুষ, বাড়ছে অপরাধ শিলখালী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝিনাইদহ ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ নবীন বরণ ঝিনাইদহের শৈলকুপার থানার পরিচ্ছন্নতা কর্মী প্রধান শিক্ষককে পেটালো

বন্যাকবলিত সাতকানিয়ায় অর্থমন্ত্রী ও এমপি শাহজাহান

নিজস্ব প্রতিনিধি / ৫৫৭ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আজ (১৭ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী।
পরিদর্শনকালে তাঁরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং দুর্গত মানুষের হাতে জরুরি ত্রাণসামগ্রী তুলে দেন। স্থানীয়দের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও প্রয়োজনীয় সহায়তার বিষয়েও সরেজমিনে অবগত হন তারা।
এ সময় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরে ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত পুনর্বাসন, পানিতে তলিয়ে যাওয়া রাস্তাঘাটের পুনর্নির্মাণ, ক্ষতিগ্রস্ত অবকাঠামোর সংস্কার এবং সংশ্লিষ্ট নদীসমূহের প্রয়োজনীয় সংস্কারসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
মাননীয় অর্থমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়ার কথাও জানান।
স্থানীয় বাসিন্দারা এ সময় সরকারের উচ্চপর্যায়ের এই পরিদর্শন ও ত্রাণ কার্যক্রমকে স্বাগত জানিয়ে দ্রুত পুনর্বাসন ও টেকসই বন্যা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা