• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের সিংড়ায় হত্যাকাণ্ডে নিহত এক ভ্যানচালকের পরিবার ও অসহায় এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই পরিবারকে নগদ অর্থ ও শুকনো খাবার সহায়তা দেওয়া হয়।

গত ২৪ আগস্ট উপজেলার ফরিদনগর এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন শেরকোল ইউনিয়নের রানীনগর গ্রামের ভ্যানচালক আনোয়ার। তাঁর পরিবারে রয়েছেন বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আনোয়ারের মৃত্যুর পর চরম অসহায় অবস্থায় পড়ে পরিবারটি।

বিষয়টি জানতে পেরে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের উদ্যোগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত আনোয়ারের পরিবারের হাতে নগদ ১৬ হাজার টাকা ও দুই বস্তা শুকনো খাবার তুলে দেওয়া হয়।

এদিকে সিংড়া পৌরসভার সরকারপাড়া এলাকায় এক বৃদ্ধা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছ থেকে এমন তথ্য পেয়ে উপজেলা প্রশাসন তাঁর পাশেও দাঁড়ায়। ওই বৃদ্ধার হাতে দুই বস্তা শুকনো খাবার তুলে দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা