• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

চকরিয়া টিউটর মিডিয়ার সেবায় উপকৃত অভিভাবক, জানালেন সন্তুষ্টির কথা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ১৭ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘদিন গৃহশিক্ষকের সন্ধানের পর চকরিয়া টিউটর মিডিয়ার আন্তরিক সহযোগিতায় সন্তানদের জন্য মানসম্মত, অভিজ্ঞ, যত্নশীল ও আন্তরিক একজন শিক্ষক পেয়েছেন বলে জানিয়েছেন এক অভিভাবক।

অভিভাবক জানান, চকরিয়া টিউটর মিডিয়ার সহযোগিতায় পাওয়া শিক্ষক অল্প সময়ের মধ্যেই সন্তানদের পছন্দের শিক্ষক হয়ে উঠেছেন। তাঁর বন্ধুত্বপূর্ণ আচরণ ও আন্তরিকভাবে পাঠদানের মাধ্যমে সন্তানদের পড়াশোনায় ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, চকরিয়া টিউটর মিডিয়া শুধু শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজন অনুযায়ী শিক্ষক-শিক্ষিকা খুঁজে দেওয়ার কাজই করছে না, শিক্ষিত তরুণদের টিউশনের সুযোগ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চকরিয়া টিউটর মিডিয়ার এ ধরনের সেবামূলক কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন ওই অভিভাবক।

এ বিষয়ে চকরিয়া টিউটর মিডিয়ার Founder & CEO হোসাইন মোহাম্মদ সবুজ বলেন, “অভিভাবকদের আস্থা ও শিক্ষকদের ইতিবাচক মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী যোগ্য ও দায়িত্বশীল শিক্ষক খুঁজে দিতে পারাটাই আমাদের মূল লক্ষ্য। একই সঙ্গে শিক্ষিত তরুণদের টিউশনের সুযোগ তৈরি করে তাদেরও সহযোগিতা করতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা চাই চকরিয়ায় গৃহশিক্ষক নির্বাচনের ক্ষেত্রে অভিভাবকরা যেন একটি নির্ভরযোগ্য মাধ্যম পান এবং যোগ্য শিক্ষক-শিক্ষিকারাও তাদের দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ পান। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে চকরিয়া টিউটর মিডিয়াকে আরও এগিয়ে নিতে চাই।”

চকরিয়া টিউটর মিডিয়া কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থী ও অভিভাবকদের চাহিদা অনুযায়ী যোগ্য ও দায়িত্বশীল শিক্ষক-শিক্ষিকার সঙ্গে সংযোগ তৈরি করাই তাদের অন্যতম লক্ষ্য। পাশাপাশি টিউশনপ্রার্থী শিক্ষিত তরুণদের জন্য সুযোগ তৈরিতেও প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা