• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

কোটচাঁদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি মেহেদী হাসানের মতবিনিময়

মোঃ মাসুম বিল্লাহ স্টাফ রিপোর্টার খুলনা / ১৫ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের সাথে স্থানীয় কর্মরত সাংবাদিকদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার সন্ধ্যায় মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)-র নিজ কার্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবাগত ওসি মেহেদী হাসান উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য প্রদান ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

​এ সময় উপস্থিতি ছিলেন প্রেসক্লাব কোটচাঁদপুরের সাংবাদিক কাজী মৃদুল ও আলমগীর হোসেন; উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক খন্দকার আব্দুল্লাহ বাশার, আপেল মাহমুদ, আনোয়ার জাহিদ (জামান), রেজাউল ইসলাম, সোহেল চৌধুরী, সজিব আহমেদ মুকুল, ফারুক হোসেন বকুল, জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন, আবুল হাসান, কামরুজ্জামান সিদ্দিক, শামীম হোসেন, আবু সুফিয়ান শান্তি এবং রোকনুজ্জামানসহ অন্যান্য স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।

​সভায় উপস্থিত সাংবাদিকরা কোটচাঁদপুরের শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে সব ধরণের ইতিবাচক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা