• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Headline
কোটচাঁদপুরে চুরির সময় হাতেনাতে চোর আটক, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন জোড়াতালি দেওয়া টিনের ঘরে সুফিয়ার মানবেতর জীবন কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক চলনবিলে পাখি শিকারের ফাঁদ, পরিবেশকর্মীদের দেখে পালাল শিকারিরা সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ চকরিয়া পৌরসভায় পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের দাবি পেকুয়ায় পথের রাস্তার বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি কক্সবাজার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীর উপর হামলার প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন সিংড়ায় স্রোতিজালের কাঠামো অপসারণ করলো প্রশাসন

সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৫১ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নে ইউনিক ফাউন্ডেশনের আয়োজনে ‘নতুন কুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫’-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শনিবার বিকেলে ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব উল্লাহ মনিরীর সভাপতিত্বে এবং ইউনিক ফাউন্ডেশনের সমন্বয়কারী মাস্টার নুর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক সিনিয়র শিক্ষক সরওয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবক শিব্বির আহমদ ওসমানী, বিএমএস উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মহসিন আনোয়ার, নতুন কুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক অ্যাডভোকেট সালাহউদ্দিন কাদের, দৈনিক যুগান্তরের চকরিয়া প্রতিনিধি সাংবাদিক মনসুর মহসিন, ব্যবসায়ী খানে আলম ও নুরুল ইসলাম।

আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট, শিক্ষা উপকরণ ও সনদপত্র তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা