• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline
কোটচাঁদপুরে চুরির সময় হাতেনাতে চোর আটক, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন জোড়াতালি দেওয়া টিনের ঘরে সুফিয়ার মানবেতর জীবন কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক চলনবিলে পাখি শিকারের ফাঁদ, পরিবেশকর্মীদের দেখে পালাল শিকারিরা সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ চকরিয়া পৌরসভায় পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের দাবি পেকুয়ায় পথের রাস্তার বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি কক্সবাজার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীর উপর হামলার প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন সিংড়ায় স্রোতিজালের কাঠামো অপসারণ করলো প্রশাসন

চলনবিলে পাখি শিকারের ফাঁদ, পরিবেশকর্মীদের দেখে পালাল শিকারিরা

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ২৯ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের সিংড়ায় চলনবিলে গভীর রাতে পাখি শিকারের জন্য ফাঁদ পেতে বসেছিল একদল অসাধু শিকারি। খবর পেয়ে অভিযান চালায় চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের পরিবেশকর্মীরা। তাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় শিকারিরা।

জানা গেছে, রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় চলনবিলের একটি এলাকায় পাখি শিকারের জন্য ফাঁদজাল পেতে রাখা হয়েছে এমন খবর পান স্থানীয় পরিবেশকর্মীরা। পরে চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিংড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েমের নেতৃত্বে প্রায় ৯ জনের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।

পরিবেশকর্মীদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় পাখি শিকারে জড়িত অসাধু শিকারিরা। পরে সেখানে তল্লাশি চালিয়ে পাখি শিকারে ব্যবহৃত ফাঁদজাল উদ্ধার করেন পরিবেশকর্মীরা।

চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের যুগ্মসাধারন সম্পাদক জুলহাস কায়েম বলছেন, চলনবিলের জীববৈচিত্র্য ও পরিযায়ী পাখি রক্ষায় নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। একই সঙ্গে পাখি শিকার বন্ধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়া দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা