• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline
কোটচাঁদপুরে চুরির সময় হাতেনাতে চোর আটক, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন জোড়াতালি দেওয়া টিনের ঘরে সুফিয়ার মানবেতর জীবন কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক চলনবিলে পাখি শিকারের ফাঁদ, পরিবেশকর্মীদের দেখে পালাল শিকারিরা সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ চকরিয়া পৌরসভায় পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের দাবি পেকুয়ায় পথের রাস্তার বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি কক্সবাজার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীর উপর হামলার প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন সিংড়ায় স্রোতিজালের কাঠামো অপসারণ করলো প্রশাসন

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

খুলনা প্রতিনিধি / ১৪ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি কে আটক করেছে মডেল থানা পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কোটচাঁদপুর পৌর শহরের হলপাড়া বায়তুল মোকাদ্দাস মসজিদের সামনে থেকে লাভলী সিনেমা হলপাড়ার মৃত সোরাব হোসেনের ছেলে মো, আলমগীর হোসেন (৩৭) ও হাসপাতাল পাড়ার মো, বাবর আলীর ছেলে সাজু আহম্মেদ (৩৫)কে আটক করা হয়।

পুলিশ জানান, কোটচাঁদপুর পৌর ফাঁড়ির সার্জেন্ট মো, অহিদ মুরাদ সহ পুলিশের একটি চৌকস দল গ্রেফতারি পরোয়ানা তামিল ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে আলমগীর কাছ থেকে ১০ ও সাজু কাছ থেকে ১০ মোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবাগুলোর প্রতিটির ওজন প্রায় ০.১ গ্রাম। মোট ওজন ২ গ্রাম এর আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬ হাজার টাকা।

এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। থানার মামলা নম্বর-১৪। আটককৃতদের ঝিনাইদহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান,কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা