• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Headline
কোটচাঁদপুরে চুরির সময় হাতেনাতে চোর আটক, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন জোড়াতালি দেওয়া টিনের ঘরে সুফিয়ার মানবেতর জীবন কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক চলনবিলে পাখি শিকারের ফাঁদ, পরিবেশকর্মীদের দেখে পালাল শিকারিরা সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ চকরিয়া পৌরসভায় পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের দাবি পেকুয়ায় পথের রাস্তার বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি কক্সবাজার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীর উপর হামলার প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন সিংড়ায় স্রোতিজালের কাঠামো অপসারণ করলো প্রশাসন

কোটচাঁদপুরে চুরির সময় হাতেনাতে চোর আটক, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

স্টাফ রিপোর্টার, খুলনা / ১১ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ঘাঘা গ্রামে আজ দুপুরে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুপুর আনুমানিক ২টার দিকে গ্রামের মৃত আত্তাব মন্ডলের ছেলে মতিয়ার রহমানের বসতবাড়িতে গৃহস্থালিতে চুরি করার সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে তালসার ফাঁড়ি পুলিশ।

​আটককৃত চোরের নাম মোঃ আবদুর রহিম ওরফে রুবেল (২৭)। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মোঃ শহিদের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে মতিয়ার রহমানের বাসা ফাকা থাকার সুযোগে অভিযুক্ত রুবেল চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় ও পুলিশকে খবর দিলে তালসার পুলিশ ক্যাম্পের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে চুরিকৃত মালামালসহ হাতেনাতে গ্রেফতার করে।

​এ বিষয়ে তালসার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই তবিবুর রহমান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে থানায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা