• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Headline
মহেশখালীতে সৎ ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত, ঘাতক আটক পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লক্ষাধিক চকরিয়ায় হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন ঝিনাইদহের শৈলকূপায় ডোপ টেষ্টে ৩ জনের জেল ঝিনাইদহ শৈলকূপা লাঙ্গলবাঁধ বাজারের সড়ক যেন মৃত্যু ফাঁদ কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ অক্টোবর-২০২৬ এর কার্যক্রম স্বচ্ছ ও নির্ভূলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবি অভিযানে সাড়ে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ২০ মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৭ দিন সাগরে ভাসিয়ে লাবণী পয়েন্টে নামিয়ে দিল পাচারকারীরা; উদ্ধার ২৮

কোটচাঁদপুরে অবৈধভাবে মজুত ১৪ বস্তা টিএসপি সার, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুম বিল্লাহ স্টাফ রিপোর্টার খুলনা বিভাগ / ৪২ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় তাঁর বাড়ি থেকে ১৪ বস্তা টিএসপি সার পাওয়া যায়।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাগমারী গ্রামের হাটখোলা পাড়ায় আলমগীর হোসেনের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি ওই গ্রামের শামসুল বিশ্বাসের ছেলে।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বাড়িতে মজুত করা সারের বিষয়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

কৃষি সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(১) ধারার বিধান অনুযায়ী অভিযুক্ত আলমগীর হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ মজুত ও অনিয়ম প্রতিরোধ এবং কৃষকদের জন্য সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সার ব্যবস্থাপনায় অনিয়ম প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা