• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Headline
মহেশখালীতে সৎ ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত, ঘাতক আটক পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লক্ষাধিক চকরিয়ায় হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন ঝিনাইদহের শৈলকূপায় ডোপ টেষ্টে ৩ জনের জেল ঝিনাইদহ শৈলকূপা লাঙ্গলবাঁধ বাজারের সড়ক যেন মৃত্যু ফাঁদ কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ অক্টোবর-২০২৬ এর কার্যক্রম স্বচ্ছ ও নির্ভূলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবি অভিযানে সাড়ে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ২০ মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৭ দিন সাগরে ভাসিয়ে লাবণী পয়েন্টে নামিয়ে দিল পাচারকারীরা; উদ্ধার ২৮

সিংড়ায় পৃথক ঘটনায় নারী ও পুরুষের মৃত্যু

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ৫০ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নাটোরের সিংড়ায় পৃথক ঘটনায় গ্যাস ট্যাবলেট খেয়ে আবেজান বেগম (৬১) নামে এক নারীর এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমল সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবেজান বেগমের মৃত্যু হয়। তিনি উপজেলার ছোট বারইহাটি গ্রামের মোজাহার সরদারের স্ত্রী। অন্যদিকে, শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পাড়েরা গ্রামে কৃষিজমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান কমল সরকার। তিনি ওই গ্রামের মৃত গণেশ সরকারের ছেলে।

স্থানীয়রা বলেন, শুক্রবার বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন আবেজান বেগম। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৭টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে, শনিবার সকাল ৯টার দিকে প্রতিবেশী আলাউদ্দিনের জমিতে কৃষিকাজ করার সময় সেচপাম্পে ব্যবহৃত ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন কমল সরকার। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাঁর মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আবেজান বেগমের মৃত্যুর খবর পেয়েছেন। তাঁর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। অন্যদিকে, কমল সরকারের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাঁর বাড়িতে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা