• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Headline
ঝিনাইদহ শৈলকুপায় দুই নারী ছিনতাইকারীকে হাতেনাতে আটক ধরলো জনতা শৈলকুপায় ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত আটক ৭ ঝিনাইদহে মহেশপুর সীমান্ত এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছি গ্রামে খামারের তালা ভেঙে ২০ লাখ টাকার ৬ গরু চুরি ঝিনাইদহ মহেশপুরে ডেঙ্গু ও হামের সংক্রমণ বৃদ্ধি, জনমনে আতঙ্ক ঝিনাইদহ শৈলকুপায় জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর কৈয়ারবিল চেয়ারম্যান পদে আকিবের আগ্রহ, তরুণদের উন্নয়নে বিশেষ পরিকল্পনা চকরিয়া স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি: এক আপসহীন মহা গণদাবি পেকুয়ায় ইউপি নির্বাচন: ৭ ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী ঘোষণা চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ

পেকুয়া, চকরিয়াসহ তিন উপজেলায় আহমদ আলী স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৭৬ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে শিক্ষার্থীদের মেধা বিকাশে অনন্য অবদান রেখে যাচ্ছেন কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সর্বপ্রাচীন পেকুয়া উপজেলার পূর্ব মেহেরনামায় প্রতিষ্ঠিত বহুমুখী পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে আহমদ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা। সুদীর্ঘ ২৯ বছর ধরে চকরিয়া ও পেকুয়া এবং কুতুবদিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মধ্যদিয়ে অত্যন্ত স্বচ্ছতা ও সুনামের সহিত এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতার আলোকে প্রতি বছরের ন্যায় শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ও বিকালে চকরিয়া গ্রামার স্কুল কেন্দ্রে এবং পেকুয়া পূর্ব মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এক যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়।
অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় চকরিয়া ও পেকুয়া এবং কুতুবদিয়া উপজেলার তিনটি পরীক্ষা কেন্দ্রে ৯৫ টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৯ শত কোমলমতি শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
বৃত্তি পরীক্ষার কেন্দ্র সূত্রে জানা গেছে, চলতি বছরে তিনটি পরীক্ষা কেন্দ্রে একযুগে আহমদ আলী স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া ও পেকুয়া এবং কুতুবদিয়া উপজেলার ৯৫ টি স্কুল-মাদরাসার ১৯ শত শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। তৎমধ্যে চকরিয়া গ্রামার স্কুল কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ৭০০ শত শিক্ষার্থী, পেকুয়া পূর্ব মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭০০ শত শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।এবং কুতুবদিয়া কেন্দ্রে অংশ গ্রহণ করেছে ৫০০ শত শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
স্কুল বিভাগ থেকে যেসব শ্রেণির শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে সেইসব শ্রেণি গুলো হচ্ছে, প্রাথমিক বিদ্যালয় শাখার ৩য় শ্রেণি, ৪র্থ শ্রেণি, ৫ম শ্রেণি এবং মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬ষ্ট শ্রেণি, ৭ম শ্রেণি ও ৮ম শ্রেণি। এছাড়াও মাদরাসা বিভাগের প্রাথমিক শাখা থেকে ৪র্থ শ্রেণি, ৫ম শ্রেণি এবং ৭ম শ্রেণির শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেন।
মাওলানা আহমদ আলী স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার চকরিয়া গ্রামার স্কুল কেন্দ্রের কেন্দ্র সচিব ও সংগঠনের উপদেষ্টা আমজাদিয়া রফিকুল উলুম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক বিশিষ্ট ইসলামি চিন্তাবীদ,প্রখ্যাত আলেমেদ্বীন, চকরিয়া- পেকুয়ার আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র হযরত আলহাজ্ব মাওলানা কফিল উদ্দিন এম এ জানান, ১৯৮৯ সালে পেকুয়া উপজেলার পূর্ব মেহেরনামা বহুমুখী পল্লী উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠিত হয়। এ স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এলাকায় নানা ধরণের আত্মসামাজিক উন্নয়ন কর্মকান্ডে কাজ করে যাচ্ছে। বিগত ১৯৯৬ সালে দেশের কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশের কথা চিন্তা করে বহুমুখী পল্লী উন্নয়ন সংস্থা আয়োজনে দীর্ঘ ২৯ বছর ধরে অত্যন্ত স্বচ্চতা ও সুচারুভাবে আহমদ আলী স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা পরিচালিত হয়ে আসছে। দিন দিন এই বৃত্তি পরীক্ষার সুনাম দুই উপজেলার জনপদে ছড়িয়ে পড়লে
বিগত বছরের তুলনায় চলতি বছরে এ বৃত্তি পরীক্ষার আরো ব্যাপক প্রসার ঘটে। যার কারণে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের অভিভাবকেরা তাদের সন্তান নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে যে উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছে তা সত্যি প্রশংসনীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা