শিক্ষার মানোন্নয়ন ও ধারাবাহিক সাফল্যের এক অনন্য নজির স্থাপন করেছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ। মাওলানা আহমদ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৬-এ চার উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জনসহ অত্র বিদ্যালয়ের ৪১ জন মেধাবী শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করার গৌরব অর্জন করেছে।
শনিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ৪১ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে প্রাথমিক পর্যায়ে ২৬ জন এবং মাধ্যমিক পর্যায়ে ১৫ জন শিক্ষার্থী সাফল্যের সাথে বৃত্তি অর্জন করেছে।
পরীক্ষায় সাধারণ মেধার স্বাক্ষর রেখে ‘Best Student of the Year’ হওয়ার গৌরব অর্জন করেছে অত্র বিদ্যালয়ের অষ্টম শ্রেণির কৃতি শিক্ষার্থী নাহিয়ান সেলিম রায়া।
তৃতীয় শ্রেণিতে অসাধারণ ফলাফল করে দ্বিতীয় স্থান অর্জন করেছে আকলিমা নুসরাত অরিন।
পঞ্চম শ্রেণিতে প্রতিযোগিতাপূর্ণ লড়াইয়ে চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছে যথাক্রমে আদিরা ও মাইশা।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক বৃত্তিপ্রাপ্ত হয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে আসছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ।
এই ঐতিহাসিক সাফল্যে আনন্দের অনুভূতি প্রকাশ করে চকরিয়া কোরক বিদ্যাপীঠের সম্মানিত প্রধান শিক্ষক বলেন—
”আলহামদুলিল্লাহ! আমাদের শিক্ষার্থীদের এই অর্জন পুরো চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিবারের জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের। চার উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বরসহ ৪১ জন শিক্ষার্থীর বৃত্তি অর্জন এবং ‘Best student of the year’ আমাদের ঝুলিতে যুক্ত হওয়া প্রমাণ করে যে, আমাদের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা এবং সঠিক পাঠদান সঠিক পথেই রয়েছে। আমি এই কৃতি শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং ভবিষ্যতে এই ধারা বজায় রাখতে সকলের দোয়া ও সহযোগিতা চাই।”