• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Headline
ঝিনাইদহ শৈলকুপায় দুই নারী ছিনতাইকারীকে হাতেনাতে আটক ধরলো জনতা শৈলকুপায় ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত আটক ৭ ঝিনাইদহে মহেশপুর সীমান্ত এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছি গ্রামে খামারের তালা ভেঙে ২০ লাখ টাকার ৬ গরু চুরি ঝিনাইদহ মহেশপুরে ডেঙ্গু ও হামের সংক্রমণ বৃদ্ধি, জনমনে আতঙ্ক ঝিনাইদহ শৈলকুপায় জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর কৈয়ারবিল চেয়ারম্যান পদে আকিবের আগ্রহ, তরুণদের উন্নয়নে বিশেষ পরিকল্পনা চকরিয়া স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি: এক আপসহীন মহা গণদাবি পেকুয়ায় ইউপি নির্বাচন: ৭ ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী ঘোষণা চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ

H S C–তে সাফল্যের ধারা অব্যাহত, লামার কোয়ান্টাম কলেজ ! চট্টগ্রাম বোর্ডে ২য় স্থান ! 

মোহাম্মদ শাহনেওয়াজ বান্দরবান জেলা প্রতিনিধি / ৮৭ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বরাবরের মতো এবারও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে লামার  স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ”। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় টানা অষ্টমবারের মতো শতভাগ পাসের গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এবারের ফলাফলে ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন (A+), ৪২ জন (A) ও একজন (A-) পেয়েছে।

সংগৃহীত ফলাফলে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে মোট ৬০ জন শিক্ষার্থী এইচ,এস,সি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির বিভাগ ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা হলো—বিজ্ঞান বিভাগ (বালক) ১৪ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ (বালক) ১২ জন এবং মানবিক বিভাগে ৩৪ জন। তিন বিভাগের শিক্ষার্থীদের সম্মিলিত ফলাফলে প্রতিষ্ঠানটি সাফল্যের স্বাক্ষর রেখেছে।

পাহাড়ী জনপদে মানসম্মত শিক্ষা বিস্তার ও শিক্ষার্থীদের মেধা বিকাশে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সার্বিক  সহযোগিতায় প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করে যাচ্ছে। টানা আটবার শতভাগ পাসের এ অর্জন শুধু একটি পরীক্ষার ফলাফল নয়; বরং পাহাড়ের শিক্ষাঙ্গনে প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রযাত্রারও প্রতিফলন। শতভাগ পাসের ফলাফলে ১৭ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন প্রতিষ্ঠানটির সাফল্যকে আরও একধাপ এগিয়ে নেবে।

এদিকে, কোয়ান্টামের এ ধারাবাহিক সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। তারা এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা