• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Headline
সিংড়ায় শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা সিংড়ায় ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার কোটচাঁদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি মেহেদী হাসানের মতবিনিময় কোটচাঁদপুর–সাফদারপুর সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ চকরিয়া টিউটর মিডিয়ার সেবায় উপকৃত অভিভাবক, জানালেন সন্তুষ্টির কথা চকরিয়ায় বৃদ্ধা হত্যা মামলায় ১০ মাস পর ৪ আসামি গ্রেপ্তার সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পেকুয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী গ্রেফতার

সিংড়ায় শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ৪৩ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের সিংড়ায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. আবু বক্কার সিদ্দিক (২১)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নাটোর-এর বিচারক (জেলা ও দায়রা জজ) শারমিন আক্তার এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া আটটার দিকে স্কুলে যাওয়ার পথে উপজেলার বিজয় নগর গ্রামের কওমি-মাদ্রাসার কাছে এক গলিতে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ওই শিশুকে (৭) জোরপূর্বক ধর্ষণ করে একই এলাকার আবু হানিফের ছেলে আবু বক্কার সিদ্দিক (২১)।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা ইমরান আলী বাদী হয়ে সিংড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি এজাহার দায়ের করেন। পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোষী সাব্যস্ত করে আসামির উপস্থিতিতে এই যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

আদালতের নির্দেশে বলা হয়েছে, দণ্ডিত ব্যক্তির নিকট থেকে আদায়কৃত অর্থদণ্ড ক্ষতিগ্রস্ত শিশুটির (ভিকটিম) ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। সাজা পরোয়ানা মূলে দণ্ডিত আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা