• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Headline
ঝিনাইদহ হরিণাকুণ্ডুতে এতিম শিশুদের নিয়ে হিউম্যানিটারিয়ান ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কোটচাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা কমিটি অনুমোদন, আহ্বায়ক হৃদয় আহমেদ যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোঃ নাঈম খান গ্রেফতার ঝিনাইদহ শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৭ জন আহত কোটচাঁদপুর উপজেলার ৪নং বলুহর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় ঝিনাইদহ মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাশিপুরে দফায় দফায় দু’পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ও দোকান ভাংচুর, আহত ৩০ ঝিনাইদহে/নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১২ মহেশপুর অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মহেশপুর সীমান্তে দালালসহ ৪ আটক

কোটচাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা কমিটি অনুমোদন, আহ্বায়ক হৃদয় আহমেদ

স্টাফ রিপোর্টার, খুলনা / ১২ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শাখার আগামী ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে মোঃ হৃদয় আহমেদকে আহ্বায়ক এবং মোঃ ইমরান হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আনোয়ার হোসাইন, মাহফুজ উল্লাহ সাব্বির ও মজনু রহমান।

কমিটিতে সদস্য সচিব হিসেবে শামীম রেজাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন সাইমন আলী পিন্টু। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন কাজল হোসেন, শ্রী শুভ কুমার বিশ্বাস ও মোঃ মতিয়ার রহমান।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক হিসেবে রাজিব আহমদ এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে মোঃ তুহিন হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে জনমত, গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হিসেবে রাশেদুল ইসলাম এবং অর্থ সম্পাদক হিসেবে রাসেল আহমেদ দায়িত্ব পেয়েছেন।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দায়িত্বপ্রাপ্তদের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন কমিটির নেতারা কোটচাঁদপুর উপজেলায় দলীয় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা