• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Headline
ডুলাহাজারায় আগুনে পুড়ে চার দোকানী নিঃস্ব, ক্ষয়ক্ষতি ২০ লাখ ছাড়াল পেকুয়ায় পহরচাঁদা বনবিটের গাছ কর্তনের অভিযোগ চকরিয়ায় বসতভিটার গাছপালা কেটে সীমানা প্রাচীর ভাঙচুর ও হামলার অভিযোগ মহেশখালীতে সৎ ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত, ঘাতক আটক পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লক্ষাধিক চকরিয়ায় হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন ঝিনাইদহের শৈলকূপায় ডোপ টেষ্টে ৩ জনের জেল ঝিনাইদহ শৈলকূপা লাঙ্গলবাঁধ বাজারের সড়ক যেন মৃত্যু ফাঁদ কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ অক্টোবর-২০২৬ এর কার্যক্রম স্বচ্ছ ও নির্ভূলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ৫১ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নাটোরের সিংড়ায় কৃষিজমিতে কাজ করার সময় সেচপাম্পের ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমল সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কমল সরকার ওই গ্রামের মৃত গণেশ সরকারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিবেশী আলাউদ্দিনের জমিতে কৃষিকাজ করার সময় সেচপাম্পে ব্যবহৃত ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন কমল সরকার।

পরে প্রত্যক্ষদর্শীরা তাঁকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি তাঁর নিজ বাড়িতে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা