• বুধবার, ২০ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Headline
কোটচাঁদপুরে মিনিস্টারের “হাম্বা অফার সিজন-৩” ফ্রিজ কিনে গরু জিতলেন ক্রেতা ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব – স্পীকার জনভোগান্তি কমাতে দালালমুক্ত ভূমিসেবা চান চকরিয়ার এসিল্যান্ড সিংড়ায় বাড়ির জানালা ভেঙে ১০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট চকরিয়ায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা সিংড়ায় ভোক্তা অধিকার আইনে দুই মিষ্টির দোকানকে জরিমানা চকরিয়ায় লিচুর দানা আটকে একবছর বয়সি শিশুর মৃত্যু নদীতে গোসলই হলো কাল, মাতামুহুরীতে প্রাণ গেল স্কুলছাত্রের

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি / ২২ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির ২য় বৈঠক আজ কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মোঃ সাইফুল আলম, মোঃ নূরুল ইসলাম, মোঃ আব্দুল বাতেন, মোঃ আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিতকল্পে গৃহীত প্রকল্প, নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গৃহীত নীতিমালা/গাইডলাইন ও বর্তমান চিত্র নিয়ে
প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ফিলিং স্টেশন স্থাপন, পরিচালনা ও ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগীকরণের কাজ চলমান রয়েছে।

গ্যাস বিপণন নিয়মাবলী ২০১৪ হালনাগাদপূর্বক গ্যাস বিপণন নিয়মাবলি ২০২৬ প্রণয়ন করা হয়েছে।

বৈঠকে আরো জানানো হয়, জ্বালানি তেলের জন্য চট্টগ্রাম-ঢাকা তেল পাইপ লাইনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জুন মাসের শেষে পুরোদমে পাইপ লাইনের মাধ্যমে তেল সরবরাহ করা হবে।

বৈঠকে দেশের চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ের উপর পর্যালোচনা করা হয় এবং কমিটির সদস্যগণ তাদের মতামত প্রদান করেন।

বৈঠকে জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিরোধী দলের সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ লিখিত আকারে কমিটির নিকট প্রেরণ করতে আহ্বান করা হয়।

কমিটি জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা