• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Headline
পেকুয়ায় পহরচাঁদা বনবিটের গাছ কর্তনের অভিযোগ চকরিয়ায় বসতভিটার গাছপালা কেটে সীমানা প্রাচীর ভাঙচুর ও হামলার অভিযোগ মহেশখালীতে সৎ ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত, ঘাতক আটক পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লক্ষাধিক চকরিয়ায় হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন ঝিনাইদহের শৈলকূপায় ডোপ টেষ্টে ৩ জনের জেল ঝিনাইদহ শৈলকূপা লাঙ্গলবাঁধ বাজারের সড়ক যেন মৃত্যু ফাঁদ কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ অক্টোবর-২০২৬ এর কার্যক্রম স্বচ্ছ ও নির্ভূলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দঃ ২ ব্যক্তিকে জরিমানা, একজনের কারাদণ্ড

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ১৬৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নাটোরের সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে প্রায় ২০ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ এবং জাল ব্যবহারের দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড ও একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

​সোমবার (২২ জুন) দুপুরে সিংড়া পৌর শহরের সরকার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানে মৎস্য সুরক্ষা আইন অমান্য করে চায়না দুয়ারি জাল বাড়িতে মজুদ ও জাল দিয়ে মা ও পোনা মাছ নিধনের অপরাধে শহিদুল ইসলাম (৩৫) ও একাক্বর (৩৭) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত শহিদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা সহ ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অপরপক্ষে অভিযুক্ত একাক্বর কে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভাম্যমান আদালত। এছাড়া জব্দকৃত প্রায় ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম,সহ প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা