• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ২১ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে পেকুয়া ইউনিয়ন পরিষদ মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি শুরু হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জাহাঙ্গীর আলম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, ওলামা দলের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ এবং পশ্চিম জোন বিএনপির আহ্বায়ক এম শাজনেওয়াজ আজাদ।

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, আগামী দিনে পেকুয়া উপজেলা ওলামা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন টইটং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার জয়নাল আবেদীন, কৃষক দলের আহ্বায়ক আবু ছিদ্দিক রনি, মগনামা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাকের হোছাইন,রাজাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল আবছার বদু, মাতামুহুরি ওলামা দলের সদস্য সচিব সরওয়ার কামাল, ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা সাইফুল আজাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা