• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline
ঝিনাইদহ মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, দুই বাংলাদেশি আটক পেকুয়ায় অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ২০২৭ বর্ষের প্রেসিডেন্ট ডা. ওম প্রকাশ, সেক্রেটারি জুলফিকার নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১, আহত ১ পেকুয়ার নোয়াখালীপাড়ায় বসতঘর ভস্মীভূত পেকুয়ায় ভোররাতে আগুনে পুড়ল চলন্ত ট্রাক, রক্ষা পেলেন চালক-হেলপার মাতামুহুরীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আসবাবপত্র আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগ মগনামায় বিএনপির দুই প্রার্থীসহ একাধিক প্রার্থী মাঠে চকরিয়ায় আ.লীগের গোপন বৈঠক থেকে ৯ জন গ্রেপ্তার চলনবিলে শামুক-ঝিনুক নিধন বন্ধে প্রশাসনের অভিযান, ৩ জনকে কারাদণ্ড

ঝিনাইদহ চাদপুর গ্রামে দু্ই-ভাইয়ের বৌয়ের ঝগড়ায় প্রাণ গেল বড় ভাইয়ের

স্টাফ রিপোর্টার, খুলনা / ৪৭ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহ সদরের বকশি-চাদপুর গ্রামে বড়ভাইয়ের কোদালের কোপ ও মারপিটে ছোট ভাই এর মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত সোহান মন্ডল (২৬) ওই গ্রামের ইজাল মন্ডলের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড়ভাই সুমন মন্ডল পলাতক রয়েছে।

জানা যায়, পারিবারিক নানা বিষয় নিয়ে মাঝে মধ্যেই সুমন মন্ডল ও সোহান মন্ডলের স্ত্রীর ঝগড়া হত। এরই জেরে বিকাল ৫ টার দিকে গ্রামে মাঠে সোহান মন্ডলের সাথে কথা কাটাকাটি হয় বড় ভাই সুমন মন্ডলের। এক পর্যায়ে সুমন পাশে থাকা কোদাল দিয়ে মাথার পিছনের দিকে তাকে কোপ দেয় এবং কয়েকটি আঘাত করে। সেসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সুমন পালিয়ে যায়। তখন সোহানকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধে এ ঘটনা। অভিযুক্ত বড় ভাই সুমন মন্ডলকে আটকে পুলিশের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা