• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Headline
চকরিয়ায় শারদীয় দুর্গোৎসবে এসআরবি ১৫ কক্সবাজারের অধিনায়কের হরিমন্দির পরিদর্শন ঝিনাইদহে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে জামায়াতের মানববন্ধন ঝিনাইদহে এসআরবি-৬-এর সিও, অপরাধীদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি সিংড়া উপজেলায় জেলা পুলিশ সুপারের পুজা মন্ডব পরিদর্শন ঝিনাইদহ চাদপুর গ্রামে দু্ই-ভাইয়ের বৌয়ের ঝগড়ায় প্রাণ গেল বড় ভাইয়ের ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অনলাইন জুয়া পরিচালনা করতো বাবা-ছেলে গ্রেফতার পেকুয়ায় পাহাড়ের শীর্ষ ডাকাত আলমগীরকে পুলিশে দিলেন জনতা কোটচাঁদপুরে পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, দুজনের এক বছর করে কারাদণ্ড কোটচাঁদপুরে ৭০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ঝিনাইদহে ঔষধ কোম্পানির কর্মকর্তার কাছে মিললো ইয়াবা

ঝিনাইদহে এসআরবি-৬-এর সিও, অপরাধীদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার, খুলনা / ১৪ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই, আইন অনুযায়ী অপরাধীর বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬), খুলনার অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।

আজ সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় কালীমন্দির পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে সকালে ঝিনাইদহে পৌঁছান এসআরবি-৬-এর অধিনায়ক। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে খুলনা বিভাগের পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, “খুলনা বিভাগের প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।”

তিনি আরও জানান, নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপগুলোতে বাড়তি সতর্কতা ও নজরদারি নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এ সময় ঝিনাইদহে এসআরবি-৬-এর কর্মকর্তারা এবং পূজামণ্ডপের সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা