• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Headline
ঝিনাইদহে বিদ্যুৎ জ্বলানি প্রতিমন্ত্রী যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান পেকুয়ায় হামলায় নারীসহ ৫ জন জখম ঝিনাইদহ কোটচাঁদপুরে গভীর রাতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগ বিষয়ে পরিস্কার করলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান চকরিয়ায় শারদীয় দুর্গোৎসবে এসআরবি ১৫ কক্সবাজারের অধিনায়কের হরিমন্দির পরিদর্শন ঝিনাইদহে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে জামায়াতের মানববন্ধন ঝিনাইদহে এসআরবি-৬-এর সিও, অপরাধীদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি সিংড়া উপজেলায় জেলা পুলিশ সুপারের পুজা মন্ডব পরিদর্শন ঝিনাইদহ চাদপুর গ্রামে দু্ই-ভাইয়ের বৌয়ের ঝগড়ায় প্রাণ গেল বড় ভাইয়ের

প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগ বিষয়ে পরিস্কার করলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান

স্টাফ রিপোর্টার, খুলনা / ২০ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মন্ত্রী বলেন, আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, এখন পর্যন্ত সেই ভাবেই তারা অংশ নিতে পারবেন। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সরকার আশাবাদী। এ নিয়ে সরকারের ওপর আশা রাখার আহ্বান জানান আইনমন্ত্রী।

আজ সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

সেসময় মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান প্রশ্নে মন্ত্রী বলেন, কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করে থাকে, তবে সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয় বলেও মন্তব্য করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

এর আগে সকালে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। সেসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা