• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
মহেশখালীতে সৎ ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত, ঘাতক আটক পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লক্ষাধিক চকরিয়ায় হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন ঝিনাইদহের শৈলকূপায় ডোপ টেষ্টে ৩ জনের জেল ঝিনাইদহ শৈলকূপা লাঙ্গলবাঁধ বাজারের সড়ক যেন মৃত্যু ফাঁদ কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ অক্টোবর-২০২৬ এর কার্যক্রম স্বচ্ছ ও নির্ভূলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবি অভিযানে সাড়ে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ২০ মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৭ দিন সাগরে ভাসিয়ে লাবণী পয়েন্টে নামিয়ে দিল পাচারকারীরা; উদ্ধার ২৮

আঁধারে ঢেকেছে ঢাকা

Reporter Name / ৮৬ Time View
Update : সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

ভরদুপুর বেলা। চারিদিকে ঘন অন্ধকার নেমে এসেছে। খাবারের সন্ধানে আসা পাখিরা সন্ধ্যা ঘনিয়েছে ভেবে তাদের নীড়ে ফিরে গেছে। রাস্তায় শাঁ শাঁ করে এগিয়ে চলেছে গাড়ির হেডলাইটগুলো। আবার কোথাও কোথাও থমকে আছে এসব গাড়ির দীর্ঘ সারি। সঙ্গে চলছে বজ্রপাতের ঝলকানি আর তীব্র বাতাসের বেগ। কিছুক্ষণের মধ্যে ঝুপ করে ঝড়ো বৃষ্টিও নেমে আসে। সবমিলে এ যেনো অন্যরকম আবহওয়া।

সোমবার দুপুর ১২টার দিকে এমন দৃশ্যই নেমে আসে রাজধানীতে। কালবৈশাখী ঝড় আর ঝড়ো বৃষ্টিতে ঘণ্টা খানেকের জন্য সব যেনো এলোমেলো করে দিয়ে যায়। মানুষের মনে আনন্দ-ভয়ের অন্যরকম অনুভূতি জোগায় ক্ষণিকের জন্য। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘এখন রাত ১২টা’। ‘সবকিছু অন্ধাকার হয়ে আসছে।’ ‘এখন গভীর রাত।’ এরকম নানা পোস্ট দিয়েছেন। আবার অনেকে বজ্রপাত নিয়ে সচেতনও করছেন।

সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর এ বিবৃতিতে জানিয়েছে, ‘আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবণা রয়েছে।

এদিকে বজ্রপাতে রোববার দেশের নয় জেলায় ১৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জে নিহত হয়েছেন পাঁচজন ও মাগুরায় চারজন। দুজন করে প্রাণ হারিয়েছেন নোয়াখালী ও নওগাঁয়। গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, গোপালগঞ্জ ও সুনামগঞ্জে মারা গেছেন একজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা