• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Headline
ঝিনাইদহ চাদপুর গ্রামে দু্ই-ভাইয়ের বৌয়ের ঝগড়ায় প্রাণ গেল বড় ভাইয়ের ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অনলাইন জুয়া পরিচালনা করতো বাবা-ছেলে গ্রেফতার পেকুয়ায় পাহাড়ের শীর্ষ ডাকাত আলমগীরকে পুলিশে দিলেন জনতা কোটচাঁদপুরে পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, দুজনের এক বছর করে কারাদণ্ড কোটচাঁদপুরে ৭০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ঝিনাইদহে ঔষধ কোম্পানির কর্মকর্তার কাছে মিললো ইয়াবা সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছেন মানুষ, বাড়ছে অপরাধ শিলখালী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝিনাইদহ ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ নবীন বরণ ঝিনাইদহের শৈলকুপার থানার পরিচ্ছন্নতা কর্মী প্রধান শিক্ষককে পেটালো

কোটচাঁদপুরে পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, দুজনের এক বছর করে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, খুলনা / ১৩ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ডোপ টেস্টে মাদক গ্রহণের পরীক্ষায় দুজনের ফল পজিটিভ আসায় ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কাশিপুর গ্রামের মিঠুন হোসেন (৩৫), রুদ্রপুর মাস্টারপাড়ার শুভ (২১), শের আলী (৩১), পারলাট বিলপাড়ার সাব্বির (২০) এবং সলেমানপুর পালপাড়ার ইন্দ্রজিৎ বিশ্বাস (৪২)। তাঁরা সবাই কোটচাঁদপুর থানা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর পাঁচজনের ডোপ টেস্ট করা হয়। এতে মিঠুন হোসেন ও শুভর পরীক্ষার ফল পজিটিভ আসে। পরে তাঁদের সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মাদকদ্রব্য গাঁজা সেবনের অপরাধে তাঁদের প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

অন্যদিকে, গ্রেপ্তার অপর তিনজন শের আলী, সাব্বির ও ইন্দ্রজিৎ বিশ্বাসকে পুলিশ আইনের ৩৪(৬) ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা